লন্ডন

এসবিবিএস এর ইফতার ২০২৬ অনুষ্ঠিত

14592_LB24 1600 x 2000px.jpeg

ইংল্যান্ড ও ওয়েলসে কর্মরত বৃটিশ-বাংলাদেশী সলিসিটরদের সর্ব বৃহৎ পেশাগত সংগঠন দ্যা সোসাইটি অব বৃটিশ বাংলাদেশী সলিসিটরস (এসবিবিএস) এর ইফতার জমায়েত  ২০২৬ গত ৫ মার্চ সন্ধ্যায় লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক ইমরুল শেখ ইমুর সঞ্চালনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জাজ বেলায়েত হোসাইন, তাজ শাহ, নাজির আহমেদ, সাইফ উদ্দিন খালেদ। দোয়া ও নসিহা পেশ করেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম জনাব আবুল হোসাইন। সভাপতি এবছরের চ্যারিটি পার্টনার হাউস অফ গিভিং এর পক্ষে বক্তব্য রাখেন সাব্বির আহমেদ।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এহসান হক, দেওয়ান মেহেদী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, খালেদ নূর, সুহেল উদ্দিন, আসাদুজ্জামান, ফখরুল ইসলাম, মেহেদী হাসান, নাশিত রহমান, সৈয়দ আফজাল জামি, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন সহ আইন পেশা ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার সোসাইটির ২০২৬ বছরের পরিকল্পনা ও ইভেন্ট ক্যালেন্ডার সদস্যদের সামনে উপস্থাপন করেন ও সোসাইটির সদস্য জনাব বেলাল শরীফের দ্রুত আরোগ্যে দোয়া কামনা করেন এবং উপস্তিতিসহ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বাধিক পঠিত


ভিডিও