
সিলেট শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত পয়েলা মার্চ ইস্ট লন্ডনের স্হানীয় এক রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।সাব্বির আহমেদ এর কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল্লাহ। মাহফিল পরিচালনা করেন মোস্তাকিজ জামান মুক্তা ও নাশিদ পরিবেশন করেন এনাম আহমেদ।
এ সময় অ্যালামনাই ইউকে এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন অ্যালামনাই ইউকে এর সহ-সভাপতি ইয়ামুনুর রহমান ও ইভেন্ট কোঅর্ডিনেটর জামিল চৌধুরী।
সার্বিক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন আল্যামনাই ইউকের সভাপতি ডা. আলী আহমেদ শুয়েব। বক্তব্য রাখেন জামেয়ার ভিজিটিং টিচার ইমতিয়াজ রফিক চৌধুরি।
এছাড়া,আগামী ৩১ মে অ্যালামনাই ইউকের উদ্যোগে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হবে জানানো হয়।
নিকটতম সময়ে ভ্যানুর নাম ঘোষণা করা হবে।টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ইউকে বসবাসরত সাবেক জামেয়ানদের আহ্বান জানানো হয়েছে।
ইফতার মাহফিলে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে জামেয়ার সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে দোয়া পরিচালনা করেন সাব্বির আহমেদ।