
ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির সভা গত বৃহস্পতিবার ২৬ মার্চ সন্ধ্যা ৭টায় চানেল এস কনফারেন্স রুমে ইউকে কমিটির ও চানেল এস চেয়ারম্যান জনাব আহমদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে,
সভার শুরুতে তেলাওয়াত করেন ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, স্বাগত বক্তব্যে হার্ট ফাউন্ডেশন সিলেটের এক্সিকিউটিভ মেম্বার ও ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান মিছবাহ জামাল এই সভার মুল উদ্দেশ্য তুলে ধরে বলেন, মুলত আজকের সভাটি আয়োজনের লক্ষ্য হলো পবিত্র ঈদের শুভেচ্ছা ও বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, ফাউন্ডেশনের ইউকের চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরীর বাংলাদেশ সফরের প্রাক্কালে সিলেটের কেন্দ্রীয় কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ২০২৫ সালে ইউকে থেকে পার্মানেন্ট ডোনার মেম্বারদের সংগৃহীত জাকাত ফান্ড হস্তান্তর করা।
সভায় উপস্থিত ছিলেন প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি অনুপম নিউজ২৪ডটকমের সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী,মেম্বারশিপ সেক্রেটারি ডাঃ সৈয়দ মাসুক আহমদ, এক্সিকিউটিভ মেম্বার রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, ও মতিউর রহমান খোকন, পার্মানেন্ট ডোনার মেম্বারদের মধ্যে দর্পন সম্পাদক রহমত আলি, মোহাম্মদ ওয়ারিছ আলী,ইউকে কমিটির সদস্য রেজাউল করিম মৃধা সহ অনেকে।
সভা চলাকালীন সময়ে চানেল এস ফাউন্ডার ও পার্মানেন্ট ডোনার মেম্বার মাহে ফেরদৌস জলিল ও এমডি বাংলা পোষ্ট ফাউন্ডার তাজ চৌধুরী অনুষ্ঠান উপস্হাপকের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে হসপিটালের কাজে গত ২০ বছর ধরে চানেল এস যেভাবে সহযোগিতা চালিয়ে আসছে তা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
যারা হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের জাকাত ফান্ডে দুঃস্হ মানুষের চিকিৎসা সেবায় প্রতি বছর জাকাত ফান্ড প্রদান করেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সভাপতি ও ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি আবারও এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যদের সহ সকল পার্মানেন্ট ডোনার মেম্বার ও কমিউনিটির সর্বস্তরের জনগণকে প্রতি মাসে যার যার অবস্হান থেকে স্টাডিং অর্ডারের মাধ্যমে সহযোগিতার আহবান জানান।