
শ্বারুদ্ধকর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের শিরোপা উৎসবে মাতে ফরাসি চাম্পিয়ন পিএসজি। প্রথমার্ধে
আর্সেনালের কাইলি হাভার্টজের গোলে লিডের পর দ্বিতীয়ার্ধে ওসমান ডেম্বেলের পেনাল্টিতে সমতায় ফেরে পিএসজি। এরপর যোগ করা ৩০ মিনিটে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবুও ফয়সালা না হওয়াতে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল গড়ায় টাইব্রেকারে।