খেলাধুলা

মরক্কোর স্বপ্ন ভেঙে সেমিফাইনালে ফ্রান্স

16001_IMG_7415.jpeg

সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। আজ টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচে তারা ২-০ গোলে পরাজিত করে শক্তিশালী মরক্কোকে। দ্বিতীয়ার্ধে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও তার কিছুক্ষণ পরেই দেম্বেল গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দিদিয়ে দেশমের শিষ্যরা। এরপর আর কোন গোল না হলে দুই গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি এমবাপ্পে ও তার সতীর্থরা। বিরতির আগে এমবাপ্পে একটি পেনাল্টিও নষ্ট করেন, ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট।

তবে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফরাসিরা। একের পর এক আক্রমণের পর অবশেষে কাঙ্ক্ষিত গোলটি আসে এমবাপ্পের পা থেকে। তার ৬০ মিনিটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। এর ৬ মিনিট পরে দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে যায় ফরাসিরা। 

সর্বাধিক পঠিত


ভিডিও