খেলাধুলা

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

16114_IMG_8168.jpeg

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তা ফুটবলের কারণে নয়, বরং নতুন চেহারার জন্য। ২০২৬ বিশ্বকাপ শেষে তার চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে।

ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডটকম জানায়, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড চিন হারমোনাইজেশন নামে একটি কসমেটিক সার্জারি করেছেন। সাধারণত চিবুক ও চোয়ালের গঠন সুস্পষ্ট করার জন্য এ ধরনের সার্জারি করা হয়ে থাকে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি অনুযায়ী, বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুস ব্রাজিলের গোইয়ানিয়া শহরে গিয়ে ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত এ চিকিৎসা করিয়েছেন। চিবুকের গঠন পরিবর্তনের এ চিকিৎসা অস্ত্রোপচার কিংবা অস্ত্রোপচার ছাড়াও বিশেষ প্রযুক্তির মাধ্যমে করা যায়। এতে শুধু চিবুক নয়, নাক, ঠোঁট ও চোয়ালের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরো মুখের অবয়ব মূল্যায়ন করা হয়।

বিশ্বকাপ শেষে প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে শিগগিরই রিয়াল মাদ্রিদে ফিরবেন তিনি। তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন চেহারা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এখন ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনিসিয়ুস। হোসে মরিনিয়োর অধীনে আগামী ২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। আর ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর, যেখানে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।

তবে ভিনিসিয়ুস জুনিয়র কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কসমেটিক চিকিৎসার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সর্বাধিক পঠিত


ভিডিও