খেলাধুলা

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন কোচ জিনেদিন জিদান

16187_IMG_8547.jpeg

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল ফেডারেশন (FFF) এই নিয়োগের ঘোষণা দিয়েছে। তিনি দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালন করা দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফ্রান্স দলের দায়িত্ব নিলেন।

জিনেদিন জিদান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত। খেলোয়াড়ি জীবনে তিনি ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ এবং ২০০০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া কোচ হিসেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অনন্য কৃতিত্ব রয়েছে তার l 

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর দিদিয়ের দেশমের অধ্যায় শেষ হয়। এরপরই নতুন যুগের সূচনা করতে জিদানের হাতে দলের দায়িত্ব তুলে দেয় ফরাসি ফুটবল ফেডারেশন। তার নেতৃত্বে এখন ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ফ্রান্স।

কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিজ, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়ের মতো প্রতিভাবান ফুটবলারদের নিয়ে শক্তিশালী একটি দল গড়ে তোলাই হবে জিদানের প্রধান লক্ষ্য। ফুটবলবিশ্বের অনেকের বিশ্বাস, তার অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা ফ্রান্সকে আবারও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


 

সর্বাধিক পঠিত


ভিডিও