লন্ডন

লন্ডনে চলন্ত ট্রেনে নারীর ওপর যৌন হামলা, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ!

16501_Untitled-1.jpg

সেন্ট্রাল লন্ডনের এলিজাবেথ লাইন ট্রেনে এক নারীর ওপর যৌন হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি)।

ঘটনাটি ঘটে মঙ্গলবার, ১৮ আগস্ট, সন্ধ্যা প্রায় ৬টার দিকে। পুলিশ জানায়, ওই নারী টটেনহ্যাম কোর্ট রোড স্টেশন থেকে মেইডেনহেডগামী একটি এলিজাবেথ লাইন ট্রেনে ওঠেন। এরপর ট্রেনটি বন্ড স্ট্রিট স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি ক্যারেজে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির যৌন হামলার শিকার হন।

ঘটনার তদন্তে সংশ্লিষ্ট এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। পুলিশের ধারণা, ছবিতে থাকা ওই ব্যক্তি ঘটনার বিষয়ে এমন কোনো তথ্য দিতে পারেন, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ওই ব্যক্তিকে কেউ চিনতে পারলে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশকে ৬১০১৬ নম্বরে বার্তা পাঠাতে অথবা ০৮০০ ৪০ ৫০ ৪০ নম্বরে ফোন করতে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের সময় ১৮ আগস্টের রেফারেন্স নম্বর ৬৪৮ উল্লেখ করতে বলা হয়েছে।

এ ছাড়া কেউ চাইলে পরিচয় গোপন রেখে ক্রাইমস্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে তথ্য দিতে পারবেন।

সর্বাধিক পঠিত


ভিডিও