খেলাধুলা

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির

17065_IMG_0688.jpeg

টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী দলের। সর্বশেষ এশিয়ান গেমস এবং তার আগে এশিয়া কাপেও ব্যর্র ছিল তারা। এরমধ্যে আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। আজ বুধবার এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

২০ মাস পর জাতীয় দলে ফিরলেন মুর্শিদা খাতুন। টাইগ্রেস এই ওপেনার বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে সবশেষ ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ম্যাচ খেলে ছিলেন। এরপর থেকেই জাতীয় দলের বাইরে তিনি।

আগামী ৯, ১১, ১৪ অক্টোবর হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার তিনটি ওয়ানডে।

বাংলাদেশ স্কোয়াড-

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারী, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, হাবিবা ইসলাম পিংকি।

সর্বাধিক পঠিত


ভিডিও