বাংলাদেশ

আজ থেকে রেলওয়ে পুলিশের সব থানায় অনলাইন জিডি চালু

11957_IMG_1603.jpeg

রেলওয়ে পুলিশের সব থানায় (৬টি জেলার ২৪টি থানা) আজ বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য অনলাইন জিডি সেবা চালু হচ্ছে। এর মাধ্যমে দেশের সব থানা অনলাইন জিডি সেবার আওতায় আসছে।বুধবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসে সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু আছে।  

সর্বাধিক পঠিত


ভিডিও