বাংলাদেশ

জকসু নির্বাচন : মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত

13455_New-Project-(3)-695d5968cdba3-2.jpeg

গণনা মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা। পরে উপাচার্যের কনফারেন্স রুমে নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনায় মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি। 

কানিজ ফাতেমা কাকলি বলেন, কমিশনারসহ সব বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারদের সঙ্গে সকল প্যানেল ও স্বতন্ত্র ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে বসেছি।

মিটিংয়ে সবার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। প্রথমে ৩ শত বা তার কাছাকাছি ভোট কাস্ট হওয়া একটি কেন্দ্রের ব্যালট ম্যানুয়ালি গণনা করব। তারপর এই ভোটগুলো দুটি আলাদা কম্পানির মেশিনে গণনা করব।

এর মধ্যে যে মেশিনের ফলাফল ম্যানুয়ালি হিসাবের বেশি কাছাকাছি আসবে।

সেই মেশিন দিয়েই বাকী সব ভোট গণনা করব। মাঝে মাঝে রেনডমলি উভয় মেশিনে ভোট গণনা করব। এর মধ্যে মেশিনের কার্যকারিতা যাচাইয়ে আমরা কিছু কিছু ভোট হাতে গণনার পর মেশিনে গণনা করে টেস্ট করে দেখব। এভাবে সকল ভোট গণনার পর একসঙ্গে জকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

এর আগে রাত ১০টায় উপাচার্যের কনফারেন্স রুমে ভিপি ও জিএস প্রার্থীদের বৈঠকে বসে কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 



 

সর্বাধিক পঠিত


ভিডিও