বাংলাদেশ

আসামিদের নামাজের জন্য হাজতখানায় দেওয়া হলো জায়নামাজ

13468_IMG_9511.jpeg

আদালতের হাজতখানায় আসামিদের নামাজ আদায়ের সুবিধার্থে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) জায়নামাজ বিতরণ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে সিজিএম মো. সাজ্জাদুর রহমান নিজে উপস্থিত থেকে জায়নামাজ বিতরণ করেন। পরে তিনি হাজতখানা পরিদর্শন করেন। পাশাপাশি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। এ সময় ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাজতখানায় আসা আসামিদের নামাজের সুবিধার্থে সিজেএম আদালত জায়নামাজ প্রদান করেছেন। নামাজের সময় হলে আমরা আসামিদের কাছে জায়নামাজ পৌঁছে দেব।

এ ছাড়া, তিনি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন। 

সর্বাধিক পঠিত


ভিডিও