
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নিজের ব্যক্তিগত ফোন নম্বর হ্যাক হয়েছে বলে জানিয়েছেন।
সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান উপদেষ্টা।
ফেসবুক পোস্টে জ্বালানি উপদেষ্টা লিখেছেন, আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন।