যুক্তরাজ্য

৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২
আরও খবর

চ্যারিটি বোট রেইসের ৫ম বার্ষিকির প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

13982_WhatsApp Image 2026-02-04 at 10.44.40 AM.jpeg

লন্ডনের চ্যারিটি বোট রেইস বা নৌকা বাইচ এখন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং সামাজিক ঐক্য ও আর্তমানবতার সেবায় একটি বড় আন্দোলনে পরিণত হয়েছে। আগামী ১৪ জুন লন্ডনের রেগাট্টা সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যারিটি বোট রেইস বা নৌকা বাইচ এর ৫ম আসর। এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে এই আয়োজনের অন্যতম স্বপ্নদ্রষ্টা মরহুম শায়খ ফাহিমুল আনামের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে।

‘দ্য রেইস ফর হিউম্যানিটি’ বা "মানবতার কল্যাণে নৌকা বাইচ" এই স্লোগানকে সামনে রেখে পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে চ্যারিটি বোট রেইস। সোমবার পূর্ব লন্ডনের সিইজি কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে এবারের আসরের আনুষ্ঠানিক লোগো ও বিস্তারিত কর্মসূচি উন্মোচন করা হয়।

গিফট ফাউন্ডেশন, সিস্টার্স ফোরাম এবং নিউহ্যাম ইউথ লিঙ্কের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই ইভেন্টটি এবার আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে আশা করা হয়। এবারের প্রতিযোগিতায় থাকছে বিশেষ ৪টি ক্যাটাগরি, যার মধ্যে রয়েছে উপজেলা চ্যালেঞ্জ, সিস্টার্স রেইস বা নারীদের জন্য পৃথক প্রতিযোগিতা, মসজিদ চ্যালেঞ্জ এবং কমিউনিটি লিডার্স কাপ।

লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকন ইনস্টিটিউট ও গিফট ফাউন্ডেশনের প্রতিনিধি শায়েখা সেলিনা। তিনি তাঁর প্রয়াত স্বামী শায়খ ফাহিমুল আনামের রেখে যাওয়া এই মহতী উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

আয়োজকদের প্রতিনিধি রশিদ আলী‌ বলেন, "এটি কেবল একটি নৌকা বাইচ নয়, এটি পরিবর্তনের একটি আন্দোলন। আমাদের প্রতিটি বৈঠার টান সুবিধাবঞ্চিত মানুষের জীবন পরিবর্তনের জন্য। আমরা চাই পুরো কমিউনিটি এই মহৎ কাজে আমাদের সাথে যুক্ত হোক।"

এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রিকশা রাইড, ক্যারাম বোর্ড প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী লুঙ্গি দৌড় এবং ফ্যামিলি পিকনিক জোন। এছাড়াও থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও খাবারের স্টল।

আয়োজকরা জানিয়েছেন, এবারের পার্টনার হিসেবে থাকছে ‘মুসলিম চ্যারিটি’। যে দলগুলো চ্যারিটি প্রজেক্টের জন্য অন্তত ২ হাজার পাউন্ড তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেবে, তাদের জন্য ৬০০ পাউন্ডের এন্ট্রি ফি মওকুফ করা হবে। পাশাপাশি থাকছে ফ্রি ট্রেনিং সেশন। ইতিমধ্যে উপজেলা টিম সমূহ বাংলাদেশের ইসলামপুরে অবস্থিত বস্তির শিশুদের নিয়ে পরিচালিত স্কুলের জন্য তহবিল সংগ্রহে একমত হয়েছেন। অন্যদিকে, মসজিদ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ মসজিদের জন্য বিশেষ ছাড়ে তহবিল সংগ্রহ করতে পারবেন। 

সুস্থ জীবনধারা এবং সমাজসেবাকে উৎসাহিত করতে আয়োজক কমিটি স্থানীয় ব্যবসায়ী ও ব্যক্তিবর্গকে স্পনসর হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ১৪ জুন রবিবারের এই আয়োজনকে ঘিরে এখন থেকেই শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। উদ্যোক্তার আশা করছেন আর দেরি না করে শাহী করবেন ব্যক্তি ও প্রতিষ্ঠান আগামী পঞ্চম নৌকা বাইচে অংশ নিতে আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করবেন।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও