রাজনীতি

সিলেট-৬ আসনে বিএনপির এমরান চৌধুরী বিজয়ী

14121_Screenshot 2026-02-12 at 10.00.48 pm.jpeg

অনেক জল্পনার আর কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সিলেট-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ১১ দলীয় জোটের প্রার্থী কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নেতা মো. সেলিম উদ্দিনকে (দাঁড়িপাল্লা) পরাজিত করে তিনি বিজয় লাভ করেন।

বেসরকারি তথ্য অনুযায়ী, এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬১২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতা ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা) প্রতীকে ভোট পেয়েছেন ৯৭ হাজার ৭৪৮।

সে হিসেবে মতে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী ১০ হাজার ৮৬৪ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লার সেলিম উদ্দিনকে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছেন।

সর্বাধিক পঠিত


ভিডিও