বাংলাদেশ

এতিম শিক্ষার্থীদের সঙ্গে জুবাইদা ও জাইমার ইফতার

14263_IMG_4111.jpeg

রোজার প্রথম ইফতার করতে তারা গিয়েছিলেন পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায়।

রাজধানীর ভাষানটেকের একটি মহিলা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বৃহস্পতিবার রোজার প্রথম ইফতার করতে তারা গিয়েছিলেন পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ইফতারের আগে জুবাইদা ও জাইমা রহমান মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কুশল জানেন। ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান। এ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেকে থাকা ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রোজায় ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি। প্রতি বছর প্রথম রোজায় এতিম, উলামা-মাশায়েকদের নিয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতারা ইফতার করতেন। এবার সেরকম কোনো ইফতার অনুষ্ঠান ছিল না।
 

সর্বাধিক পঠিত


ভিডিও