
সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে বলে জানিয়েছে শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি।
প্রতিষ্ঠানটির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে এবং সেদিনই ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার প্রচলিত রাতে পশ্চিম আকাশে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ওই দিন সংযুক্ত আরব আমিরাতে নতুন চাঁদ দেখা সম্ভব হবে না।
এ কারণে ১৯ মার্চ রমজানের শেষ দিন হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরদিন ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তবে ওই দিন আমিরাতে চাঁদ দেখা খুবই কঠিন হবে বলে জানিয়েছে একাডেমি। এমনকি দূরবীন ব্যবহার করেও দেখা কঠিন হতে পারে, যদিও উন্নত প্রযুক্তি ব্যবহার করলে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে।
তবে পশ্চিমের কিছু আরব ও মুসলিম দেশে ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থার কারণে চাঁদ দেখা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এই হিসাবের ভিত্তিতে ২০ মার্চ শুক্রবার আমিরাতসহ অনেক ইসলামি দেশে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: গালফ নিউজ