বাংলাদেশ

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, বিমানবন্দর থেকে প্রতারক গ্রেফতার

14736_Screenshot 2026-03-16 at 7.55.25 pm Medium.jpeg

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৬ মার্চ) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রায় ১১ মাস ধরে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় অভিযুক্ত মোতাল্লেস হোসেন। এভাবে তিনি প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে নেমে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চাঞ্চল্যকর তথ্য পায়। তদন্তের সময় অভিযুক্ত মোতাল্লেস হোসেন ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়।

পরবর্তীতে অনুসন্ধানে ওই ব্যাংক হিসাবগুলোতে মোট ২৬ কোটি ৮৪ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে বিএফআইইউ।

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে অর্থ আত্মসাতের খবর প্রকাশের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোতাল্লেস হোসেন। পরে সোমবার তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে সিআইডি।

সর্বাধিক পঠিত


ভিডিও