সংস্কৃতি ও বিনোদন

নতুন হ্যারি পটারের প্রথম ঝলক প্রকাশ

14839_IMG_8358.jpeg

হ্যারি পটার প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মোচিত হলো এইচবিওর নতুন সিরিজের প্রথম দৃশ্য। সিরিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ছবিতে নতুন হগওয়ার্টস এবং কুইডিচ মাঠের এক ঝলক দেখা গেছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, নতুন হ্যারি পটার (অভিনয়ে ডমিনিক ম্যাকলাফলিন) কুইডিচ মাঠের দিকে হেঁটে যাচ্ছেন। তার পরনে গ্রিফিন্ডর হাউসের ঐতিহ্যবাহী লাল ও সোনালি রঙের আলখাল্লা। তার সামনেই গ্রিফিন্ডর ও হাফেলপাফের পতাকা হাতে অন্য ছাত্রছাত্রীদের মাঠে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

জে কে রাউলিংয়ের বই অবলম্বনে নির্মিত এ সিরিজে এবার একঝাঁক নতুন মুখ দেখা যাবে। সিরিজটির শো-রানার হিসেবে আছেন ফ্রান্সেসকা গার্ডিনার ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্ক মাইলোড। বর্তমানে যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে সিরিজটির দৃশ্যধারণের কাজ চলছে।

পুরোনো সিনেমার গল্পের মতোই এ সিরিজেও তরুণ হ্যারির জাদুকর হয়ে ওঠা, মাগল (মানুষ) পরিবার ছেড়ে হগওয়ার্টসে যাত্রা এবং বন্ধুদের সঙ্গে নিয়ে লর্ড ভলডেমোর্টের বিরুদ্ধে লড়াইয়ের রোমাঞ্চকর কাহিনি তুলে ধরা হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও