
দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ইউকে- এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষিত হয়েছে। গত সোমবার( ৩০ মার্চ) পুর্ব লন্ডনের স্হানীয় এক রেস্টুরেন্টে এ
বদরুল আলমের কোরআন তেলেওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল হোসাইন জুনা। সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ এর পরিচালনায় সংগঠনের বিগত তিন বছরের নানা কার্যক্রমের উপর রিপোর্ট পেশ করেন, সভাপতি বদরুল হোসাইন জুনা, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ও কোষাধ্যক্ষ আব্দুল খালিক।সাধারণ সভায় ট্রাস্টের চলমান কাজের পাশাপাশি এলাকার পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান ট্রাস্টিরা।
এসময়, আগামী তিন বছরের জন্য নির্বাচিত নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচক কমিশনারবৃন্দ। নির্বাচন কমিশনার জামাল আহমেদ খান ও মানিক খান নতুন কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করে দেন।
নির্বাচিতরা হলেন,সভাপতি আলমাছ খান,সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক,সহসভাপতি মকবুল আলী,সহ-সভাপতি নাসির উদ্দিন খান,সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও কোষাধ্যক্ষ সুলেমান উল্লাহ,সহ-সাধারণ সম্পাদক আব্দুল শহীদ,সহ-কোষাধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম চৌধুরি,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, শিক্ষা সম্পাদক জহির আহমেদ মোহন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম, মহিলা সম্পাদিকা হেনা আফসার, সহ মহিলা সম্পাদিকা মিসেস সাজনা আক্তার চৌধুরি। এছাড়া কার্যকরী কমিটির সদস্যরা হলেন, তহুর আলী, আবুল কালাম, বদরুল হোসাইন জুনা, মুহিবুর রহমান লাভলু,ইকবাল আহমেদ,শাহ মোঃ একলিম হোসাইন,কামরুল আলী,সুরমান আলী,শোয়েব আলম।
সভায় দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর বাংলাদেশ প্রতিনিধি জামাতুল ইসলাম জামাল এর মৃত্যুতে শোক ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। এতে বক্তব্য রাখেন, আব্দুল আজিজ,সদরুজ্জামান খান, আবুল কালাম, বিদু মিয়া, আব্দুর রব, মইজুল ইসলাম শাহজাহান, তহুর আলী, বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির সেক্রেটারি আযাদুর রহমান আযাদ সহ প্রমুখ।