যুক্তরাজ্য

২০ এপ্রিল ২০২৬, ১৩:০৪
আরও খবর

ট্রাভেলজের গাফিলতি: অচেনা ব্যক্তির হাতে দম্পতির রুমের চাবি

15135_IMG_0849.jpeg

লিডসের ৬৩ বছর বয়সী ক্রিস অ্যাডামসন লিঙ্কনের একটি ট্রাভেলজ হোটেলে স্বামীর সঙ্গে থাকাকালীন ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হন। ৮ এপ্রিল সন্ধ্যার দিকে হঠাৎ এক অচেনা ব্যক্তি তার রুমে ঢুকে পড়ে, কারণ হোটেল কর্মীরা ভুল করে তাকে সেই রুমের কী-কার্ড দিয়ে দিয়েছিল। ঘটনাটি তাকে ভীষণভাবে আতঙ্কিত করে।

এর কিছুদিন আগেই একই হোটেল চেইনে নিরাপত্তা ত্রুটি নিয়ে সমালোচনা হয়, যখন মেইডেনহেডে এক নারীকে তার রুমে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। সেই প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাভেলজ।

অ্যাডামসন জানান, তারা আগে রুম পরিবর্তনের প্রস্তাব পেলেও পরে একই রুমে থাকার সিদ্ধান্ত নেন, কিন্তু সেটি সিস্টেমে আপডেট করা হয়নি। ফলে অন্য এক অতিথিকে ভুল করে সেই রুমের কী দেওয়া হয়।

ট্রাভেলজ এ ঘটনায় “অত্যন্ত দুঃখিত” বলে জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে কর্মীদের পুনরায় প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার কথা বলেছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও