যুক্তরাজ্য

৮ মে ২০২৬, ১৩:০৫
আরও খবর

স্টারমার পদত্যাগ না করলে ‘লেবার পার্টি ধ্বংস হয়ে যেতে পারে’: লেবার পার্টির সাবেক চেয়ারম্যান

15341_im-88808000.jpeg

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক চেয়ারম্যান ইয়ান ল্যাভারি সতর্ক করে বলেছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যদি নেতৃত্ব থেকে সরে না দাঁড়ান, তাহলে তিনি লেবার পার্টিকে “ধ্বংস” করে দিতে পারেন।

বিবিসির ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভারি বলেন, স্টারমারের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ হবে “সুশৃঙ্খলভাবে দলীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো”। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ছিল লেবার পার্টির জন্য “চরম বিপর্যয়”।

ল্যাভারি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং দলের ভেতরে আরও অনেকেই একই মত পোষণ করেন, যে খুব শিগগিরই লেবার পার্টির অস্তিত্ব সংকটে পড়তে পারে। জনমত জরিপে আমরা যখন মাত্র ১৬ শতাংশ সমর্থনে নেমে এসেছি এবং রাজনৈতিকভাবে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পরিস্থিতি দেখছি, তখন স্থিতিশীলতা বলে কিছু থাকতে পারে না।”

তিনি আরও বলেন, স্টারমার স্বেচ্ছায় সরে না দাঁড়ালে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দলটির নেতৃত্ব নিয়ে নতুন নির্বাচন হতে পারে।

ইয়ান ল্যাভারি লেবার পার্টির বামপন্থি ধারার অন্যতম পরিচিত মুখ এবং সাবেক নেতা জেরেমি করবিনের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। ফলে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে তার মন্তব্যকে রাজনৈতিক অবস্থানের অংশ হিসেবে ব্যাখ্যা করা হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার বক্তব্যের ভাষা অত্যন্ত কঠোর এবং তা লেবার পার্টির অভ্যন্তরীণ সংকটের গভীরতাই প্রকাশ করছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও