
নবীগঞ্জ খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুর রহমান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
মরহুম আলহাজ্ব আব্দুর রহমান খান ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের হিসাব কমিটির সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একজন সুপরিচিত ব্যক্তি। তিনি নারী শিক্ষার প্রসারে নবীগঞ্জ খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর জানাজার সময়সূচি পরে ঘোষণা করা হবে। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।