যুক্তরাজ্য

১৮ মে ২০২৬, ১৪:০৫
আরও খবর

নেতৃত্ব নিয়ে জল্পনার মধ্যেও অনড় কিয়ার স্টারমার, বললেন ‘আমি কাজেই মনোযোগী’

15470_GettyImages-2274156075-e1778520305198.jpg

কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হলেও তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সেটিতেই তিনি পুরোপুরি মনোযোগী। সোমবার সকালে লেবার পার্টির সদর দপ্তরে বক্তব্য দিতে গিয়ে স্টারমার বলেন, দেশের মানুষের জন্য কাজ করাই এখন তার প্রধান লক্ষ্য এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের মধ্যে “আরও কিছুটা আশা” ফিরিয়ে আনা প্রয়োজন।

এদিন মেকারফিল্ড আসনের এমপি জশ সাইমন্স আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে স্টারমার বলেন, ওই আসনে যে-ই লেবারের প্রার্থী হোন না কেন, তিনি তাকে “শতভাগ সমর্থন” দেবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদেরও ঐক্যবদ্ধভাবে প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান।

অন্যদিকে উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি স্টারমারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, লেবার নেতা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন এবং এখন দলের উচিত জনগণের জন্য কাজ করতে আবারও “মাঠে ফিরে যাওয়া”। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে লেবার পার্টির নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা “স্পষ্ট সীমারেখা” বা রেড লাইন বজায় থাকবে।

স্টারমারের নেতৃত্ব নিয়ে জল্পনার মধ্যেই আবারও সামনে এসেছে ব্রেক্সিট বিতর্ক। লেবারের জ্যেষ্ঠ নেতা ওয়েস স্ট্রিটিং যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগকে “ভয়াবহ ভুল” বলে মন্তব্য করেছেন। তবে দলের আরেক এমপি এ ধরনের বিতর্ককে বর্তমান সময়ের জন্য অপ্রাসঙ্গিক বলে আখ্যা দিয়েছেন। তার মতে, ২০১৬ সালের ব্রেক্সিট বিতর্কে ফিরে যাওয়া “বিস্ময়কর” এবং সাধারণ মানুষের বাস্তব সমস্যার সঙ্গে “সংযোগহীন” একটি আলোচনা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দলীয় অস্থিরতা এবং নেতৃত্ব নিয়ে প্রশ্নের মধ্যেও কিয়ার স্টারমার আপাতত নিজের অবস্থানে অনড় রয়েছেন। তবে সামনে উপনির্বাচন ও দলের অভ্যন্তরীণ চাপ কীভাবে সামাল দেন, সেটিই এখন যুক্তরাজ্যের রাজনীতিতে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও