মিডল্যান্ডস

বার্মিংহামের লর্ড মেয়রের সম্মাননায় ভূষিত বাংলাদেশি সাংবাদিক জয়নাল ইসলাম

15499_bf9088bf-baf9-422b-9e4f-c461f81770a0.jpeg

যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগর বার্মিংহামে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের এক মুহূর্ত। মাল্টি-কালচারাল কমিউনিটির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র কর্তৃক সম্মাননা স্মারক ও ক্রেস্ট লাভ করেছেন বাংলাদেশি সাংবাদিক জয়নাল ইসলাম। তিনিই একমাত্র বাংলাদেশি সাংবাদিক হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মান পেয়েছেন।
গত ১৮ মে ২০২৬, সোমবার বার্মিংহাম সিটি সেন্টারের ভিক্টোরিয়া স্কয়ারে অবস্থিত ঐতিহাসিক কাউন্সিল হাউসে এই সম্মাননা প্রদান করা হয়। বার্মিংহামের ১১৫তম লর্ড মেয়র জাফর ইকবাল এমবিই নিজ হাতে জয়নাল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
জয়নাল ইসলাম বর্তমানে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলা ইউকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সমস্যা, অর্জন ও আকাঙ্ক্ষাকে নির্ভীক, বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের সঙ্গে তুলে ধরার মাধ্যমে তিনি মিডল্যান্ডসের বাংলা সাংবাদিকতায় একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছেন।
অনুষ্ঠানে উপস্থিত কাউন্সিলর সাদেক মিয়া সমছু (গ‍্যারাটস গ্রীন ওয়ার্ড থেকে টানা তৃতীয়বার নির্বাচিত) জয়নাল ইসলামের নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।
সম্মাননা গ্রহণ করে জয়নাল ইসলাম বলেন,
“এই সম্মাননা বার্মিংহামের বাংলা মিডিয়া অঙ্গনে কর্মরত সাংবাদিকদের কাজের প্রতি এক দারুণ স্বীকৃতি।”
প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জানুয়ারি লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে তিনি “বেস্ট টিভি নিউজ রিপোর্টার” অ্যাওয়ার্ড লাভ করেছিলেন।
জয়নাল ইসলামের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বাংলা মিডিয়ার জন্য এক বড় গর্বের বিষয়।

 

নূর আলম সিদ্দিকী রাসেল
আইনজীবি ও রাজনৈতিক বিশ্লেষক

সর্বাধিক পঠিত


ভিডিও