সংস্কৃতি ও বিনোদন

ধ্রুব মিউজিক স্টেশন এর ব্যানারে ‘রূপসী শ্রীমঙ্গল’ মিউজিক ভিডিও প্রকাশিত

15512_WhatsApp Image 2026-05-21 at 5.13.56 PM.jpeg

দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন এর ব্যানারে প্রকাশিত হয়েছে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য ও নৈসর্গিক রূপকে ঘিরে নির্মিত বিশেষ গান ও  ভিডিও ‘রূপসী শ্রীমঙ্গল’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। লন্ডনপ্রবাসী গীতিকবি কায়েস আজিজ গানটির কাব্যমালায়  সুর ও সঙ্গীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত পরিচালক রাজা কাশিফ।

শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ণ ও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। এছাড়াও বিশেষ উপস্থিতি রয়েছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানের।

গত ২১ মে রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গানটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গানটির মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মুজিবুর রহমান চৌধুরী এবং এম নাসের রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা এবং বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সর্বাধিক পঠিত


ভিডিও