বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

15562_IMG_4257.jpeg

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে হাজারো মুসল্লি প্রধান জামাতে নামাজ আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।

জাতীয় ঈদগাহে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা ছিল। এ ছাড়া, পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ ঈদগাহ ময়দানে মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়।

এদিকে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও