যুক্তরাজ্য

২৮ মে ২০২৬, ১৫:০৫
আরও খবর

যুক্তরাজ্যে পুলিশ হেফাজত থেকে পালিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তি

15572_7be94000-5440-11f1-be9a-315565996c62 Large.jpg

যুক্তরাজ্যে পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তি আদালতে নেওয়ার পথে পালিয়ে যাওয়ার পর ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হের্টফোর্ডশায়ার পুলিশ ও ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের (বিটিপি) এক যৌথ বিবৃতিতে বলা হয়, চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি স্টিভেনেজ কাস্টডি স্যুট থেকে আদালতে নেওয়ার সময় পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ভ্যান থেকে পালিয়ে যান। ঘটনাটি ঘটে এ১(এম) মোটরওয়েতে, যখন ভ্যানটি স্থির অবস্থায় ছিল।

পুলিশ জানায়, সকাল প্রায় ৯টার দিকে ভ্যানের ভেতরে ধস্তাধস্তির একপর্যায়ে ওই ব্যক্তি পালিয়ে যান। এ সময় পরিবহন প্রতিষ্ঠানের দুই কর্মী আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য।

এরপর এলাকাজুড়ে তল্লাশি শুরু করা হয়। সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে ওয়েলউইন নর্থ রেলস্টেশনের কাছে রেললাইনে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। পরে ধারণা করা হয়, নিহত ব্যক্তি সেই পালিয়ে যাওয়া ব্যক্তি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়নি। তবে নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হের্টফোর্ডশায়ার পুলিশ ঘটনাটি স্বাধীন পুলিশ আচরণ তদন্ত সংস্থা ‘ইন্ডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট’-এ পাঠিয়েছে। একই সঙ্গে করোনারের জন্য একটি প্রতিবেদনও প্রস্তুত করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রাথমিক অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তারা এলাকায় অবস্থান করবেন।

এদিকে ন্যাশনাল রেল জানিয়েছে, ঘটনার কারণে কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হলেও পরে রেললাইন পুনরায় চালু করা হয়েছে। তবে এখনও কিছু ট্রেন বিলম্ব ও বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও