যুক্তরাজ্য

GBNews
৭ জুন ২০২৬, ১২:০৬
আরও খবর

ইংল্যান্ডে পার্কিং নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর বাড়িতে হামলা!

15694_Thumbnail-16~9-(4).jpg

ইংল্যান্ডের হালের এক আবাসিক এলাকায় পার্কিং নিয়ে তুচ্ছ বিরোধের জেরে এক ব্যক্তি প্রতিবেশীর বাড়িতে জোরপূর্বক ঢোকার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ১১ মে, যখন অ্যাশলি স্টিফেনসন নামের ৪১ বছর বয়সী এক বাসিন্দা তার ১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন।

স্টিফেনসনের দাবি, বাজার থেকে ফিরে তিনি প্রতিবেশীর বাড়ির সামনে গাড়ি পার্ক করেছিলেন মাত্র কয়েক মিনিটের জন্য। তার ভাষ্য অনুযায়ী, তিনি বাড়িতে কেনাকাটার সামগ্রী নামিয়ে নেওয়ার পর গাড়িটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি আরও বলেন, গাড়িটি এমনভাবে রাখা ছিল যাতে প্রতিবেশীর গাড়ি যাতায়াতে কোনো বাধা সৃষ্টি না হয়।

তবে কিছুক্ষণের মধ্যেই ক্ষুব্ধ প্রতিবেশী তার বাড়ির দরজায় এসে জোরে জোরে কড়া নাড়তে শুরু করেন। বাড়ির ডোরবেল ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি উত্তেজিত ভাষায় স্টিফেনসনকে গাড়ি সরানোর জন্য তিরস্কার করছেন এবং তাকে অপমানজনক মন্তব্য করছেন।

ভিডিওতে প্রতিবেশীকে বলতে শোনা যায়, “তুমি সেখানে গাড়ি রাখলে কেন? এটা ড্রপড কার্ব, সেখানে পার্ক করা উচিত নয়।” পরে স্টিফেনসন তাকে চলে যেতে বললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ প্রতিবেশী বারবার “পুরুষের মতো বাইরে এসে লড়াই করো” বলে চিৎকার করতে থাকেন।

একপর্যায়ে তিনি বাড়ির দরজা ঠেলে ভেতরে প্রবেশেরও চেষ্টা করেন বলে অভিযোগ। স্টিফেনসনের দাবি, তিনি দ্রুত দরজা বন্ধ করতে সক্ষম হওয়ায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর তিনি পুলিশে খবর দেন। তার অভিযোগ, প্রতিবেশীর আচরণে তিনি এবং তার মেয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। বিশেষ করে তার কিশোরী মেয়ে মানসিকভাবে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে এবং এরপর থেকে বারবার বাড়ির দরজা-জানালা পরীক্ষা করে দেখছে।

স্টিফেনসন বলেন, এলাকায় পার্কিং সমস্যা দীর্ঘদিনের। এ কারণেই তিনি ছোট আকারের একটি স্মার্ট গাড়ি ব্যবহার করেন। ঘটনার দিন আশপাশে কোনো খালি জায়গা না পেয়ে সাময়িকভাবে গাড়িটি সেখানে রেখেছিলেন। তার মতে, তিনি কারও চলাচলে কোনো বাধা সৃষ্টি করেননি এবং পরিস্থিতি এতটা উত্তপ্ত হওয়ার কোনো কারণ ছিল না।

অভিযোগ পাওয়ার পর সেদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হ্যাম্বারসাইড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, তাদের হস্তক্ষেপে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। তবে ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের অবনতির বিষয়টি নতুন করে সামনে এসেছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও