
যুক্তরাজ্যভিত্তিক এডটেক প্রতিষ্ঠান Projukti Team Limited তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে একটি ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে যে, তাদের জনপ্রিয় “UK Driving Theory Test Bangla Course”-এর প্রতিটি বিক্রি থেকে £১ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এ অনুদান প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
এই মহতী উদ্যোগ উপলক্ষে গত ১০ জুলাই পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় অবস্থিত Projukti Team-এর কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হাসান যোবায়ের উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের সামাজিক উদ্যোগ, দক্ষতা উন্নয়ন এবং বাংলা ভাষাভাষী কমিউনিটির জন্য মানসম্মত শিক্ষা সহজলভ্য করার লক্ষ্যের কথা তুলে ধরেন। Projukti Team বর্তমানে প্রযুক্তি, ডিজিটাল স্কিল এবং পেশাভিত্তিক প্রশিক্ষণ বাংলায় বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুজতবা হাসান চৌধুরী নোমান। তিনি মানবকল্যাণ, শিক্ষা বিস্তার এবং দক্ষতা উন্নয়নে দানশীলতার গুরুত্ব তুলে ধরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে Projukti Team-এর এই উদ্যোগের সফলতা এবং এর মাধ্যমে যেন আরও বেশি মানুষ উপকৃত হতে পারে, সেই কামনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কর্পোরেট ব্যক্তিত্ব শাহিন আলম সানি, Projukti Team-এর মার্কেটিং অ্যাডভাইজর ইফতেখার সিদ্দিকী, LYT Global-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, অ্যাকাউন্ট্যান্ট মিজানুর রহমান এবং মুবিন। উপস্থিত অতিথিরা Projukti Team-এর এই সামাজিক উদ্যোগকে সময়োপযোগী ও অনুকরণীয় হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Projukti Team জানায়, তাদের লক্ষ্য শুধু অনলাইন কোর্স বিক্রি নয়; বরং বাংলা ভাষাভাষী শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়নমূলক শিক্ষা সহজলভ্য করা এবং একই সঙ্গে সমাজের উন্নয়নে কার্যকর অবদান রাখা। প্রতিষ্ঠানটির বিশ্বাস, শিক্ষা ও মানবিক উদ্যোগ একসঙ্গে এগিয়ে গেলে ব্যক্তি, সমাজ এবং আগামী প্রজন্মের জন্য টেকসই ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।