সংস্কৃতি ও বিনোদন

এবার ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন

16128_IMG_8219.jpeg

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে দিল্লিতে চলমান আন্দোলনে এবার সমর্থন জানালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিকমাধ্যমে আবেগঘন বার্তায় শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানান আলিয়া। ন্যায্য ও স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের সাহস ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন তিনি।

আলিয়া ভাট লেখেন, ‘গত কয়েকটি দিন আমাকে বারবার কষ্ট দিয়েছে, আবার একই সঙ্গে আশা জাগিয়েছে।’

আলিয়া আরো বলেন, ‘প্রতিটি শিক্ষার্থী যারা নিজেদের অবস্থানে অটল রয়েছে, তাদের পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের প্রতিনিধিত্ব করছে না; বরং তাদের পাশে থাকা প্রত্যেক মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত পথ তৈরি করছে।’

তিনি অরো বলেন, জবাবদিহিতার দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন সমাজকে মনে করিয়ে দেয় যে, তরুণ প্রজন্মের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন।

আলিয়ার ভাষায়, ‘তাদের সাহস আমাকে অভিভূত করে। তাদের দৃঢ়তা আমাদের সবার সামনে একটি প্রশ্নের আয়না তুলে ধরে—আমরা কি সত্যিই সেই মানুষদের কথা শুনছি, যারা আগামী দিনের দেশকে গড়ে তুলবে? শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদেরই।’

এরআগে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানান সালমান খান। তবে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় সালমান খান বলেন, প্রশ্নপত্র ফাঁস একটি ‘অত্যন্ত গুরুতর বিষয়’। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য আমার হৃদয় কাঁদছে।’

সর্বাধিক পঠিত


ভিডিও