যুক্তরাজ্য

২৮ জুলাই ২০২৬, ১৫:০৭
আরও খবর

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে-এর নতুন নেতৃত্ব নির্বাচিত

16195_IMG_8602.jpeg

যুক্তরাজ্যে বাংলাদেশি রেস্টুরেন্ট ও ক্যাটারিং শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে (বিসিএ)-এর নতুন জাতীয় নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অলী খান এমবিই, সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন টিপু রহমান এবং চিফ ট্রেজারার নির্বাচিত হয়েছেন ফয়জুল হক

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, তাদের প্রতি যে আস্থা ও বিশ্বাস সদস্যরা রেখেছেন, সেই দায়িত্ব তারা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করবেন।

তারা বলেন, জাতীয় নির্বাহী কমিটির (এনইসি) অন্যান্য সহকর্মীদের সঙ্গে নিয়ে সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা এবং যুক্তরাজ্যের বাংলাদেশি রেস্টুরেন্ট ও ক্যাটারিং খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি ব্রিটিশ কারি শিল্পের বিকাশ, ব্যবসায়ীদের অধিকার রক্ষা, নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং শিল্পের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং ব্রিটিশ কারি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে বলেন, ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকেকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত করা সম্ভব হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ও ক্যাটারিং শিল্পের প্রতিনিধিত্ব করে আসছে। সংগঠনটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সরকারি পর্যায়ে শিল্পের পক্ষে কার্যকর ভূমিকা পালন, দক্ষ জনবল উন্নয়ন এবং ব্রিটিশ কারি শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।


 

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও