যুক্তরাজ্য

Mirror
১ আগস্ট ২০২৬, ১০:০৮
আরও খবর

ইংল্যান্ডে আজ থেকে শিশুদের বাস ভ্রমণ ফ্রি, আগস্টজুড়ে মিলবে বিশেষ সুবিধা!

16239_images.jpeg

ইংল্যান্ডে আজ (১ আগস্ট) থেকে শুরু হয়েছে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য এক মাসব্যাপী বিনামূল্যে বাস ভ্রমণ কর্মসূচি। স্কুলের গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় কমাতে যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটিশ সামার সেভিংস (Great British Summer Savings) উদ্যোগের অংশ হিসেবে আগস্ট মাসজুড়ে অধিকাংশ স্থানীয় বাসে শিশুদের কোনো ভাড়া দিতে হবে না।

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (DfT) জানিয়েছে, ইংল্যান্ডের অধিকাংশ স্থানীয় বাসসেবায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য এই সুবিধা কার্যকর হবে। এর ফলে গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারগুলো কম খরচে বিভিন্ন দর্শনীয় স্থান ও বিনোদনকেন্দ্রে ভ্রমণের সুযোগ পাবে।

সরকারের এই বিশেষ কর্মসূচির আওতায় শুধু বাস ভ্রমণই নয়, শিশুদের খাবার, সিনেমা ও থিয়েটারের টিকিট এবং বিভিন্ন পারিবারিক বিনোদনকেন্দ্রেও মূল্যছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে থিম পার্ক, অ্যাডভেঞ্চার সেন্টারসহ নানা জনপ্রিয় আকর্ষণ। এছাড়া শিশুদের জন্য বিনামূল্যে বাসে ভ্রমণ করে সহজেই ঘুরে দেখা যাবে ইয়র্ক ডানজিয়ন, উইন্ডসর ক্যাসেল এবং লেস্টারের ন্যাশনাল স্পেস সেন্টারসহ ইংল্যান্ডের বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটনস্থল।

বর্তমানে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের স্থানীয় বাসে ভাড়া সাধারণত ১ থেকে ২ পাউন্ডের মধ্যে হয়ে থাকে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য আগে থেকেই বাস ভ্রমণ বিনামূল্যে ছিল।

এদিকে সরকার গত সপ্তাহে ঘোষণা দিয়েছে, আগামী বছরের শুরু থেকে সব যাত্রীর জন্য আবারও ২ পাউন্ড সর্বোচ্চ বাস ভাড়া (Bus Fare Cap) চালু করা হবে। বর্তমানে এই সীমা ৩ পাউন্ড।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেছেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপ থেকে পরিবারগুলোকে কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিনামূল্যে শিশুদের বাস ভ্রমণ, রেস্তোরাঁয় শিশুদের খাবারে ছাড়, সিনেমার টিকিট ও থিম পার্কে বিশেষ অফারের মাধ্যমে পরিবারগুলো যেন গ্রীষ্মকালীন ছুটি আরও উপভোগ করতে পারে, সেটিই সরকারের লক্ষ্য।

তিনি আরও জানান, শুধু গ্রীষ্মকালীন সময়ের জন্য নয়, আগামী বছর থেকে ২ পাউন্ড বাস ভাড়া সীমা পুনরায় চালুর মাধ্যমে সব যাত্রীর যাতায়াত ব্যয়ও কমিয়ে আনা হবে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও