বাংলাদেশ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন!

16311_IMG_7835.jpeg

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে বলাকা লাউঞ্জের রান্নাঘরে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর সেখানকার কর্মীরা ১০ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম এশিয়া পোস্টকে বলেন, রাত পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ১০ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনেন রান্নাঘরের কর্মীরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে দেখে ফেরত চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাটি নিয়ে ডিএমপির বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেবল কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই বলাকা লাউঞ্জ এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

সর্বাধিক পঠিত


ভিডিও