রাজনীতি

যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত

16522_IMG_9100.jpeg

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমেরি কাউন্টির মহাসড়কে উল্টো দিক থেকে আসা তীব্র গতির গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশি মা মুসাম্মাত শামীমা বেগম (৪৬) এবং তার মেয়ে আরিবা জাহিদ (২৩) হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ইন্টারস্টেট ২৭০ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত গাড়িচালকের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ এনেছে পুলিশ। 

নিহত প্রবাসীরা পরিবার নিয়ে আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বারক ও আলেকজান্দ্রিয়া এলাকায় বসবাস করতেন।

মেরিল্যান্ড স্টেট পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বেথেসডা এলাকার ডেমোক্রেসি বুলেভার্ডের কাছে ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেনে এই সংঘর্ষ ঘটে। খবর পাওয়ার পরপরই রকভিল ব্যারেক থেকে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে, স্থানীয় জার্মানটাউনের বাসিন্দা হোসে কাবায়েরো নোলাসকো (৩২) নামের ব্যক্তি নিজের ফোর্ড মুস্তাং গাড়ি নিয়ে ভুল লেনে উঠে পড়েন। উত্তরমুখী লেনের বদলে উল্টো পথ ধরে তিনি তীব্র গতিতে দক্ষিণমুখী লেনে ঢুকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্যামরি গাড়ির সঙ্গে তার গাড়িটির মুখোমুখি সংঘাত ঘটে।

টয়োটা ক্যামরিটিতে যাত্রী হিসেবে ছিলেন এই দুই প্রবাসী বাংলাদেশি। দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান। অন্যদিকে, গাড়িটিতে থাকা ৬২ বছর বয়সী পুরুষ চালক এবং ৮ বছর বয়সী শিশু মারাত্মক আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত ফোর্ড মুস্তাংয়ের চালক নোলাসকোও সামান্য আহত হন। স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গ্রেফতার করে মন্টগোমেরি কাউন্টি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনার সময় অভিযুক্ত চালক নোলাসকো অ্যালকোহল পান করে অস্বাভাবিক অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে জোড়া মৃত্যু ঘটানো এবং জীবন হুমকিতে ফেলার মতো একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

ঘটনার বিস্তারিত অনুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে মেরিল্যান্ড স্টেট পুলিশের ক্র্যাশ ইনভেস্টিগেশন টিম।
 

সর্বাধিক পঠিত


ভিডিও