রাজনীতি

‘জিএম তো নাই’ বলে সংসদে হাসলেন স্পিকার

16541_Hafiz-6999b1-720x405.jpeg

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকে সংসদ অধিবেশনে অংশ নেননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (জিএম নজরুল ইসলাম)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তার জন্য লিখিত প্রশ্ন ছিল উত্থাপনের জন্য।

নির্ধারিত সময় প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত প্রশ্ন উত্থাপনের আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রশ্ন উত্থাপনের সময় দেখেন তিনি নেই। এ সময় স্পিকার বলেন, ‘জিএম তো নাই।’ এরপর হাসি দেন তিনি। এ ছাড়াও সংসদে আরও অনেককে হাসতে দেখা যায়।

গাজী নজরুল ইসলামের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে প্রশ্নটি উত্থাপিত হলো না বলে উল্লেখ করেন স্পিকার।

এদিকে, প্রশ্নোত্তর পর্বের ওই কপিটি সাংবাদিকদের হাতে এসেছে। তাতে দেখা যায়, জিএম নজরুল ইসলামের প্রশ্নটি ছিল শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর কাছে। তার লিখিত প্রশ্নে ছিল, “শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি, বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত, ওইগুলো কোথায় কোথায় অবস্থিত। ওই আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা কত? ওই মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে?”

এর জবাবে, আরিফুল হক চৌধুরীর বলার কথা ছিল, “বর্তমানে দেশে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল এবং ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি শ্রম আদালত রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহে অবস্থিত।”

সর্বাধিক পঠিত


ভিডিও