রাজনীতি

মীর আহমাদ বিন কাসেমের সাহসিকতার প্রশংসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

16568_Amardesh_Mirahmadbinkashem-428a17-720x405.jpeg

আহমাদ বিন কাসেমকে কখনো জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে দেখা হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করে বলেছেন, তাকে একজন বিরোধী রাজনৈতিক কর্মী হিসেবেও দেখা হয়নি; বরং তিনি মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়ে চরম রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন।

মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আহমাদ বিন কাসেমের ওপর চালানো দমন-পীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি সন্ত্রাসী রাষ্ট্রের পক্ষ থেকে তার ওপর যে নির্যাতন চালানো হয়েছে এবং তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তার গভীরতা হয়তো পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। তবে তার সাহসিকতার প্রতি গভীর প্রশংসা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মানবাধিকারের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আহমাদ বিন কাসেমের অবস্থানকে একজন অধিকারবঞ্চিত নাগরিক হিসেবেই মূল্যায়ন করা উচিত। তার সহ্য করা নির্যাতন ও ত্যাগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

সর্বাধিক পঠিত


ভিডিও