সংস্কৃতি ও বিনোদন

আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল

16657_IMG_9520.jpeg

ছোটপর্দার পরিচিত মুখ সাইদুর রহমান পাভেল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘জাকির’ চরিত্রে জনপ্রিয় এই অভিনেতা।

প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাভেলকে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। ভিডিওটিতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় তাকে। এ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা।

পাভেল বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’

ক্যারিয়ারের শুরুতে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নেন পাভেল। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন তিনি। এর মাধ্যমে দুই বাংলার দর্শকদের নজরে আসেন এই অভিনেতা।

পরবর্তী সময়ে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন পাভেল। তবে তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর।

নাটকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান পাভেল। চরিত্রটি তাঁকে দেশজুড়ে পরিচিতি এনে দেয়।

সর্বাধিক পঠিত


ভিডিও