বাংলাদেশ

মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার

16713_IMG_9676.jpeg

মানিকগঞ্জের সদর উপজেলায় একই ঘর থেকে এক প্রবাসী, তার স্ত্রী ও দেড় মাস বয়সি কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাথকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই এলাকার নুরুল হকের ছেলে আকরাম হোসেন (৪০), তার দ্বিতীয় স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২২) এবং তাদের দেড় মাস বয়সি কন্যাশিশু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সৌদি আরব প্রবাসী আকরাম হোসেন তিন মাস আগে দেশে আসেন। মা, ভাই ও ভাবিসহ আকরামের পরিবার একই বাড়িতে থাকতেন।

শনিবার অনেক বেলা হয়ে যাওয়ার পরও আকরাম হোসেন এবং তারা স্ত্রী ঘরের দরজা খোলেননি। এক পর্যায়ে আকরাম হোসেন মা দরজার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তিন জনের লাশ দেখতে পায়। ফাঁস লাগানো অবস্থায় আকারামকে পাওয়া যায়।

তার স্ত্রী প্রিয়াংকার মুখে রক্তাক্ত আঘাতে চিহ্ন রয়েছে। আর শিশুর শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

সর্বাধিক পঠিত


ভিডিও