বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

16740_IMG_9752.jpeg

বাংলাদেশ পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসিরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার জাসিমুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও