বাংলাদেশ

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

16842_IMG_0077.jpeg

গাজীপুরের ধীরাশ্রমে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ধীরাশ্রম বাজারের জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাক জয়দেবপুরের থেকে ধীরাশ্রমের দিকে আসছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি অটোরিকশা ধীরাশ্রমের দিকে যাচ্ছিল। জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত ও তিনজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবরে পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ ট্রাকটি জব্দ করে চালক মোহাম্মদ শহীদ আলী সরমানকে (৩২) আটক করেছে। তিনি বরিশালের বিমানবন্দর থানার মধ্যম পাংশা এলাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।

সর্বাধিক পঠিত


ভিডিও