
বগুড়ার করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প সংক্রান্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নদীর তীর রক্ষা, দীর্ঘ মেয়াদি ড্রেনেজ ব্যবস্থা, পানির স্বাভাবিক গতিপ্রবাহ, সংশ্লিষ্ট এলাকার সেচসুবিধা, বন্যা নিয়ন্ত্রণ, দখল-দূষণ প্রতিরোধ ও সৌন্দর্য বৃদ্ধির কর্মপরিকল্পনা বাস্তবায়নে নানামুখী মতামত দেন বক্তারা। শহরের ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনাসহ নদীর তীর রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরামর্শ সভা আয়োজন করে বগুড়া পানি উন্নয়ন বোর্ড। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প সংক্রান্তে মতামত দেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বিএনপি সরকারের দৃশ্যমান উন্নয়ন কর্মকান্ড ও নানা উদ্যোগের কথা তুলে ধরেন। নদী দখল-দূষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। কৃষি ও পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত তৈরি করবে নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, মহানগর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, শহর ছাত্রদল সভাপতি এস এম রাঙ্গা।
একইদিন, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার সহযোগিতায় কর্মসূচি আয়োজন করে জেলা প্রশাসন। ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক সভায় প্রধান অতিথি ছিলেন রেজাউল করিম বাদশা এমপি।