
পেশাদার সাংবাদিকতার কর্মপরিবেশ আরও শক্তিশালী করতে বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা (সমকাল), সাধারণ সম্পাদক এমএ রাশেদ (গণআওয়াজ) ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন (ঢাকা পোস্ট)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণার সম্মতি দেন সদস্যরা। চতুর্থবারের মতো সভাপতি দায়িত্ব পেয়েছেন সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন এমএ রাশেদ।
নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন (কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক আশেকে এলাহী শিবলী, কোষাধ্যক্ষ জাফিউল ইসলাম বাবু। কার্যনির্বাহী সদস্য কারিমুল হাসান লিখন (দৈনিক সংগ্রাম), আকতারুল আলম তিনু, হাবিব হাসান মোহন (মানবজমিন) ও শামীম আহমেদ সুজন।
জানানো হয়, পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, কর্মপরিবেশ, নিরাপত্তা, সামাজিক মর্যাদা নিশ্চিত করাসহ সমস্যা, সম্ভাবনার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বক্তারা। ভুল তথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।