বাংলাদেশ

থানচিতে পর্যটকবাহী গাড়ী খাদে পড়ে নিহত ২

17120_IMG_0815.jpeg

বান্দরবানের থানচি উপজেলার পর্যটনস্পট তিন্দুতে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন পর্যটক আহত হন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় হতাহত সবাই পর্যটক এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা।

দুর্ঘটনাকবলিত স্থান থানছি উপজেলা সদর থেকে দুর্গম এবং নের্টওয়াকবিহীন হওয়ায় তাৎক্ষণিকভাবে হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় এবং বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এদিকে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই স্থানীয়দের সহযোগিতায় বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পরিচালনা করে।

থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান মৃধা জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় ২ জন পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ৫ পর্যটককে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও