বাংলাদেশ

বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে ই-পারিবারিক আপিল আদালত

17406_IMG_1494.jpeg

বিচারপ্রক্রিয়া ডিজিটাল করা এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ সহজ করতে চালু হচ্ছে ই-পারিবারিক আপিল আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৮ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ সহজ করার লক্ষ্যে ডিজিটাল ব্যবস্থাপনার অংশ হিসেবে ই-পারিবারিক আপিল আদালত চালু করা হচ্ছে।

অনুষ্ঠানটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে। ই-পারিবারিক আদালতের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে এই ঠিকানায়: https://efamilycourt.judiciary.gov.bd

সর্বাধিক পঠিত


ভিডিও