যুক্তরাজ্য

BBC
২ নভেম্বর ২০২৬, ১৬:১১
আরও খবর

যুক্তরাজ্যে যারা বেশি অবদান রাখবেন, তাঁরাই আগে পাবেন ILR: প্রধানমন্ত্রী বার্নহাম

17459_30-days-after-teacher-lies-beheaded-Oyo-schoolchildren-languish-as-Tinubu-Makinde-chase-presidential-ambition-105.jpeg

যুক্তরাজ্যের অভিবাসননীতিতে প্রস্তাবিত পরিবর্তনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তিনি বলেছেন, যারা যুক্তরাজ্যের কমিউনিটি ও অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছেন, তাঁদের তুলনামূলক দ্রুত স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া ন্যায্য।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের সংসদে দেওয়া বক্তব্যের পর প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের জন্য সবচেয়ে মূল্যবান অবদান রাখছেন, তাঁদের আগেভাগে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ থাকা উচিত। অন্য পেশায় কর্মরতদের আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। আর যারা অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করবেন অথবা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবেন, তাঁদের আবেদন প্রত্যাখ্যান করা হবে কিংবা স্থায়ী বসবাসের জন্য আরও বেশি সময় অপেক্ষা করতে হবে।

অ্যান্ডি বার্নহাম বলেন, মানুষ এমন একটি অভিবাসন ব্যবস্থা দেখতে চায়, যেখানে সীমান্ত নিয়ন্ত্রণ, দেশের প্রতি অবদান এবং নিয়ম মেনে চলার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। সরকারের নতুন প্রস্তাবগুলো এই নীতির ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে বিদেশি কর্মীদের অবদানকেও স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রেক্সিটের পর আগের সরকার অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল, যার ফলে অভিবাসীর সংখ্যা নজিরবিহীনভাবে বেড়ে যায়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিচ্ছেন এবং এ বিষয়ে তাঁর প্রতি প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন রয়েছে।

উল্লেখ্য, নতুন ‘আর্নড সেটেলমেন্ট’ নীতিতে অধিকাংশ অভিবাসীর জন্য স্থায়ী বসবাসের আবেদনের সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব করা হয়েছে। তবে উচ্চ আয়ের কর্মী, স্বাস্থ্য ও শিক্ষা খাতের নির্দিষ্ট কর্মী এবং বিশেষ অবদান রাখা ব্যক্তিদের জন্য অপেক্ষার সময় কম রাখার সুযোগ রয়েছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও