
শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলা হয়েছে। এতে ইরানের নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।
শ্রীলঙ্কান কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীলঙ্কান কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর ইরানি নাবিকদের উদ্ধারের জন্য তারা নৌ ও বিমান বাহিনীকে পাঠিয়েছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ সংসদে জানিয়েছেন, ভোরের দিকে ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পান তারা।
হেরাথ জানান, জাহাজে ১৮০ জন মানুষ ছিলেন। জাহাজটির আহত ৩০ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার গ্যালে বন্দরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বত্রিশজনের খোঁজ পাওয়া গেছে। বাকিরা কোথায় থাকতে পারে তা আমরা এখনও বের করার চেষ্টা করছি।