মধ‍্যপ্রাচ্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি

14618_74ca85b9-c232-4bb4-b533-24e480f3d123.jpeg

ইরানের সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের দায়িত্বে থাকা ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস ঘোষণা করেছে যে, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে দেশজুড়ে জনগণকে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানাতে এবং জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বিশেষভাবে ধর্মীয় আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদেরও নতুন নেতৃত্বের পাশে থাকার আহ্বান জানানো হয়।

মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় মহলে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। যদিও তিনি সরাসরি কোনো নির্বাচিত রাজনৈতিক পদে ছিলেন না, তবুও ক্ষমতাকাঠামোর ভেতরে তার প্রভাব রয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন।

তার এই দায়িত্ব গ্রহণের ঘটনা ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে। কারণ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথমবার ইরানের সর্বোচ্চ নেতৃত্ব বাবা থেকে ছেলের কাছে হস্তান্তর হলো।

প্রায় চার দশক ধরে ইরানের নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পরই নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়।

ঘোষণার পর ইরানের বিভিন্ন রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানের নেতারা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন এবং দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সর্বাধিক পঠিত


ভিডিও