মধ‍্যপ্রাচ্য

তেহরানে আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ৪০

14638_IMG_6248.jpeg

ইরানের রাজধানী তেহরানে আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার গভীর রাতে তেহরানের রেসালাত স্কয়ারের কাছে কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পর এলাকায় ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলাগুলোতে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।

সর্বাধিক পঠিত


ভিডিও