ইতালি

বরিশাল জেলা সমিতি ইতালির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

14650_acbeef88-ff6f-4c75-9dcf-603736f9cacf.jpeg

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালিতে বসবাসরত বরিশাল জেলার প্রবাসীদের সংগঠন “নির্বাচিত বরিশাল জেলা সমিতি ইতালি”র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজনটি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি মেহেদী হাসান সোহেল ভূঁইয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামাল সরদার এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আরিফ হোসেন, কামরুজ্জামান কোয়েল, সিনিয়র সহ সভাপতি সোহেল খাঁন, সহ সভাপতি মতিন খলিফা, মিরাজ মোল্লা, মুন্সী ফজলুল হক, সিরাজুল ইসলাম, ওমর হেসেন, প্যারসি মিয়া, সহ সাধারণ সম্পাদক মিজান সরদার, সহ সাংগঠনিক সম্পাদক শাহিন খাঁন, রিমন বেপারি, প্রচার সম্পাদক মাঈনউদ্দিন আঁকন, দপ্তর সম্পাদক সুমন সরদার সহ রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা সহ বরিশাল জেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। প্রবাসে থেকেও ধর্মীয় ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও ভ্রাতৃত্ব ধরে রাখতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে ইফতার গ্রহণের মধ্য দিয়ে প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি প্রবাসে বসবাসরত বরিশালবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।

সর্বাধিক পঠিত


ভিডিও